https://www.emjanews.com/

15321

economics

প্রকাশিত

২৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৭

অর্থনীতি

সয়াবিন তেলের দাম বাড়লো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৭

ছবি: সংগৃহীত

দেশে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব বিবেচনায় নিয়ে দেশে মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নতুন নির্ধারিত এ দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।