শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15551

sylhet

প্রকাশিত

০৯ মে ২০২৬ ২২:৩১

সিলেট

আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: শওকতুল ইসলাম এমপি

প্রকাশ: ০৯ মে ২০২৬ ২২:৩১

ছবি: সংগৃহীত

​সিলেটের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খাসিয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

শনিবার (৯ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর মিশনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য বলেন, `খাসিয়া জনগোষ্ঠী সিলেট অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যারা কুলাউড়ার দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে কাজ করেননি। আমি নিজ দায়িত্বে কুলাউড়ার সার্বিক উন্নয়নে কাজ করে যারো।’

কুলাউড়ার আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগের বিষয়ে এমপি শওকতুল ইসলাম তার বক্তব্যে আদিবাসীদের কল্যাণে আগামী অর্থবছরের পরিকল্পনা তুলে ধরেন। 

​আগামী অর্থবছরে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে, খাসিয়াদের প্রধান আয়ের উৎস পান গাছ যারা অবৈধভাবে কর্তন করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন পুঞ্জিতে উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে, পুঞ্জি এলাকায় দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে খাসিয়াদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। খাসি নাচের নান্দনিক পরিবেশনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানান আয়োজকরা।

কুবরাজ আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠনের ​ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী হেলেনা তালাং ও মনিকা খংলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, খাসি ​লেখক ও গবেষক রুশ পতাম, ​কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা পালক পাইরিন সুটিং ও সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং।

​এছাড়াও উপস্থিত ছিলেন কুবরাজ এর উপদেষ্টা ফাদার জোসেফ গমেজ, ফাদার ভ্যালেন্টাইন তালাং, ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং, ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্রীও শিক্ষার্থীরা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বক্তারা খাসিয়া সম্প্রদায়ের ভূমি সমস্যা নিরসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।