শিরোনাম
সিলেটে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি

https://www.emjanews.com/

15530

sylhet

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১৫:৪৮

আপডেট

০৯ মে ২০২৬ ১৫:৫৫

সিলেট

সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১৫:৪৮

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক সিলেট সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ চোরাচালানী অভিযানে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ও বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকা জুড়ে এই অভিযান চালানো হয়। এ সময়ে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, শিং মাছ, সুপারি, ট্রাউজার এবং পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি ও পাথর আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।