শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15559

sylhet

প্রকাশিত

১০ মে ২০২৬ ১৫:২১

আপডেট

১০ মে ২০২৬ ১৫:৪৯

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার

প্রকাশ: ১০ মে ২০২৬ ১৫:২১

সিলেট নগরীতে গত ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক বিভাগ বিভিন্ন অভিযান চালিয়ে সর্বমোট ৭০ জনকে গ্রেফতার করেছে। এ সময়ে ট্রাফিক পুলিশ ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

এরমধ্যে শনিবার (৯ মে) বিভিন্ন থানা নিয়মিত মামলার আসামী, চোরাচালান উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামী, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার আসামি গ্রেফতার হয়েছে ১৫ জন। ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছেন ৮ জন। সন্দেহজনক গ্রেফতার ৩ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার ১৮ জন।

পরবর্তীতে বুধবার (১০ মে) সকাল পর্যন্ত ৮ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদকসেবী, চোর, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদকসেবী ৭ জন, চোর ২ জন, সন্দেহজনক ৬ জন ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।

এছাড়া ট্রাফিক পুলিশ গত ২৪ ঘণ্টায় ৬৯টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭৮টি গাড়ি আটক করেছে। মামলা দেওয়া গাড়ির মধ্যে রয়েছে বাস-১টি, ট্রাক-২টি, প্রাইভেটকার-৫টি, সিএনজি-১৮টি, মোটরসাইকেল-৩৭টি ও অন্যান্য-৬টি। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক-৮টি, প্রাইভেটকার-৩টি, সিএনজি-২২টি, মোটরসাইকেল-৪০টি ও অন্যান্য-৫টি।