শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15556

sylhet

প্রকাশিত

১০ মে ২০২৬ ১৩:২৭

সিলেট

সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র?

প্রকাশ: ১০ মে ২০২৬ ১৩:২৭

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ ৪ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার (৭ মে) এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলা এবং শুক্রবার (৯ মে) দায়ের হওয়া আরেকটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো. নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ (২২)।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডের একটি দোকানে পরিকল্পিতভাবে প্রবেশ করে এই চক্র। পুলিশের ভাষ্য অনুযায়ী, নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেন, আর পুরুষ সদস্যরা বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞাসা করে দোকান মালিককে ব্যস্ত রাখেন। একপর্যায়ে তারা ক্যাশবাক্স থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ডসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল কৌশলে নিয়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া গত ২৯ এপ্রিল সন্ধ্যায় একই কৌশলে মজুমদারী এলাকার আরেকটি দোকানে ঢুকে ব্যবসায়িক নগদ ৮৭ হাজার টাকা চুরি করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও বলছে, আটককৃতরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন জেলায় শপিংমল, সুপারশপ ও দোকানে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে একই ধরনের চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।