শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15552

sylhet

প্রকাশিত

১০ মে ২০২৬ ০১:২২

আপডেট

১০ মে ২০২৬ ১২:০২

সিলেট

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি নেতৃত্বে মকদ্দুছ ও পারভেজ

প্রকাশ: ১০ মে ২০২৬ ০১:২২


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের মো মকদ্দুছ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম ও অধ্যাপক অধ্যাপক মো মুহিবুল আলম।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি হিসেবে রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স এন্ড একাউন্স সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও একাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্য বিষয়ক সম্পাদক মো. জামাল উদদীন, লাইব্রেরি এন্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, খেলাধুলা সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি এফেয়ার্স সম্পাদক মোছা. রহিমা বেগম।

নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ্যাপক ড. রেজোয়ান আহমদ,   এ এস এম সায়েম, সৌমিত্র সিংহ দাশ ও কাজী মাহবুবা মিনু।

এছাড়া উপদেষ্টা কমিটিতে মনোনীত হয়েঠেন দেলোয়ার ঈসমাইল, অধ্যাপক ড. মো নিজাম উদ্দীন, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক নাসিমা হক খান, মো. আমিরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, অধ্যাপক ড. মো মুস্তাবুর  রহমান, তাহমিদ বখত চৌধুরী ও গোবিন্দ কুমার পাল।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান পারভেজ বলেন, প্রাক্তন সাস্টিয়ানদের স্বার্থ রড়্গায় সকলকে নিয়ে কাজ করব।

নতুন কমিটি গঠনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সকলেই এসব দায়িত্ব পালনের জন্য যোগ্য। যেহেতু ক্লাবের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেই জায়গা থেকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। আমি প্রত্যাশা রাখি এই কমিটি সুন্দর ও সুচারুরূপে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করবেন। সকল সাস্টিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্টা করবেন।