শিরোনাম
নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নিউজিল্যান্ড: বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ৬ হাজার গাড়ি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে: শ্রমমন্ত্রী রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15722

sylhet

প্রকাশিত

১৭ মে ২০২৬ ১৯:৩৩

সিলেট

ফলো আপ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রে ফ তা র

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১৯:৩৩

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে কিশোরী নাতনিকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

রবিবার (১৭ মে) ভোররাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৯) এর সহযোগিতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী হারুন রশিদ উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকার তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে কিশোরী হাবিবা আক্তারকে মুখ চেপে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মা ও দাদী বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হারুন তাদের ছুরি দিয়ে আঘাত করে। এতে দাদী দিলারা বেগম ঘটনাস্থলেই মারা যান।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বৃদ্ধার ছেলের স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হারুন রশিদকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ধৃত আসামীকে পুলিশি পাহাড়ায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।