শিরোনাম
নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নিউজিল্যান্ড: বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ৬ হাজার গাড়ি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে: শ্রমমন্ত্রী রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15729

sports

প্রকাশিত

১৭ মে ২০২৬ ২১:১৩

খেলাধুলা

সিলেট টেস্টে ১৫৬ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২১:১৩

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে দারুণ লড়াই করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড মিলিয়ে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ১৫৬ রান।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাস-এর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

নাহিদ রানা ও তাসকিন আহমেদ-এর গতির সঙ্গে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ-এর স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬৪ বলে ১০টি চারে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ১১০ রান নিয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেওয়ার লক্ষ্য থাকবে স্বাগতিকদের।