শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15812

national

প্রকাশিত

২০ মে ২০২৬ ২১:৪৮

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া

নিজ কন্যাকে ধ র্ষ ণে র অভিযোগে পিতা গ্রে ফ তা র

প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:৪৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যা (১৫)কে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে অভিযুক্ত রফিকুল ইসলামকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এর আগে ভোর রাতে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রফিকুল জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী মেয়ে।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই কিশোরীর মা রোজিনা বেগম বিগত ৬ বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে সুবাদে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করেন। সম্প্রতি রোজিনা বেগম বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে গত দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভূক্তভোগী কিশোরী তার দুই ছোটবোন ও পিতা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন। তবে ভুক্তভোগীর মা না থাকার সুযোগে অভিযুক্ত পিতা রফিকুল ইসলাম গত ১৬ মে রাতে তার বড় কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকী প্রদান করে। পরে ১৮ মে সকালে ফের ওই পিতা তার কিশোরী কন্যাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের অবগত করে। পরে সদর মডেল থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে অভিযুক্ত ওই পিতাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।