শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15802

sylhet

প্রকাশিত

২০ মে ২০২৬ ১৯:২৪

সিলেট

ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি

প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরজুড়ে বেড়েছে মানুষের ব্যস্ততা। ঈদের কেনাকাটা, কোরবানির পশু ক্রয়-বিক্রয়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের টাকা ব্যাংক থেকে উত্তোলনসহ নানা কাজে প্রতিদিন নগরীতে মানুষের চলাচল বাড়ছে। আর এই ব্যস্ত সময়কে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে চোর, ছিনতাইকারী ও প্রতারক চক্র।

এমন পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রাপলিটন পুলিশ। নগদ অর্থ বহন কিংবা মূল্যবান সম্পদ নিরাপদে সংরক্ষণে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।

মঙ্গলবার একাধিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদকে সামনে রেখে অনেকেই ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করছেন। কেউ যদি নগদ টাকা নিরাপদে বহনের জন্য পুলিশের সহযোগিতা চান, তাহলে সংশ্লিষ্ট থানা বা পুলিশ কমিশনারের কার্যালয়ে আগাম যোগাযোগ করলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি আরও জানান, শুধু নগদ অর্থ নয়, ঈদের দীর্ঘ ছুটিতে বাসাবাড়ি ফাঁকা রেখে বাইরে যাওয়ার সময় নাগরিকরা চাইলে তাদের স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান সম্পদও পুলিশের ভল্টে নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। এ সুবিধা নিতে সংশ্লিষ্ট থানা অথবা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

এসএমপি কমিশনার নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক কোনো প্রস্তাবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে দ্রুত পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে ঈদের আনন্দঘন পরিবেশ নিরাপদ রাখতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।