শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15822

sylhet

প্রকাশিত

২১ মে ২০২৬ ১৪:৩৫

সিলেট

সিলেটে ৩২ ঘন্টায় আ/টক ৬৯ জন

প্রকাশ: ২১ মে ২০২৬ ১৪:৩৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক গত ৩২ঘন্টায় পৃথক অভিযানে সর্বমোট ৬৯ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে বুধবার (২০ মে) ২৪ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালান সংশ্লিষ্ট এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী মোট ৩৭ জনকে আটক করা হয়। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ কার্টুন ভারতীয় চিপস উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার (২১ মে) ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ৩২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চা-পাতা উদ্ধার করা হয়। পাশাপাশি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।