শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

19670

sylhet

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৮

আপডেট

১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৯

সিলেট

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আ/সা/মি গ্রে প্তা র

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৮

সুনামগঞ্জের ধর্মপাশা থানা-পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিগজান গ্রামের আব্দুল রশিদের ছেলে আজিবুর রহমান (৩০) ও আব্দুল লতিফের ছেলে জয়নুল (২৫)।

ধর্মপাশা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তাঁরা ধর্মপাশা থানার মামলা নম্বর ০৭(০২)২৬-এর জিআর ১৮/২০২৬ (ধর্ম) নম্বর ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।