শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15826

sylhet

প্রকাশিত

২১ মে ২০২৬ ১৫:৩৫

আপডেট

২১ মে ২০২৬ ১৫:৩৬

সিলেট

সিলেটে ৭২ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি

প্রকাশ: ২১ মে ২০২৬ ১৫:৩৫

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবানসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছও জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।