শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15833

surplus

প্রকাশিত

২১ মে ২০২৬ ২০:২২

অন্যান্য

মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা, স্মারক প্রদান

প্রকাশ: ২১ মে ২০২৬ ২০:২২

ছবি: সংগৃহীত

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান, এমপিকে সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করেছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান।

বুধবার (২০ মে) রাতে এসোসিয়েশনের পক্ষ একটি প্রতিনিধি দল মুফতী আবুল হাসান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাক্ষাৎকালে কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ, সিলেট নগরীর উপশহর ই-ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসআদ উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন প্রমুখ।

সংবর্ধনা ও অভিনন্দন বার্তা সাদরে গ্রহণ করে মুফতী আবুল হাসান এমপি মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কানাইঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।