শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15853

surplus

প্রকাশিত

২২ মে ২০২৬ ২১:৩৯

অন্যান্য

কাশ্মীরের স্কুলে অক্ষয় কুমারের এক কোটি রুপি অনুদান

প্রকাশ: ২২ মে ২০২৬ ২১:৩৯

ছবি: অক্ষয় কুমার।

‘৯০ দশকের শুরুতে অভিনয় জীবন শুরু করা প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব ও খিলাড়িখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ১০০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা এবার বাস্তবে রূপ দিয়েছেন একটি প্রতিশ্রুতি।

কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে এক কোটি রুপি অনুদান দিয়ে সেখানে আধুনিক শিক্ষা সুবিধা গড়ে তুলেছেন তিনি। এর ফলে স্কুলটির শিক্ষার্থীরা নতুন পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত গ্রাম নেরো তুলাইলের সরকারি স্কুলটি একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল। শিক্ষা উপকরণের অভাবে পাঠদানে চরম ভাটা পড়েছিল বলে স্থানীয়রা জানান।

২০২১ সালে অক্ষয় কুমার বিএসএফের আমন্ত্রণে সীমান্ত এলাকায় জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ওই গ্রামে যান। তখন স্কুলের দুরবস্থা ও শিক্ষার্থীদের সমস্যার কথা জেনে তিনি এক কোটি রুপি অনুদানের ঘোষণা দেন।

পাঁচ বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে স্কুলে নির্মিত হয়েছে আধুনিক শিক্ষা ভবন। নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’, যা অভিনেতার প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে।

নতুন ভবনে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস স্পেস। পাশাপাশি উন্নত করা হয়েছে মিড-ডে মিল প্রকল্পের সুবিধাও।

এ উদ্যোগের ফলে সীমান্তবর্তী ওই এলাকার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশে এসেছে বড় পরিবর্তন ও স্বস্তি।