https://www.emjanews.com/

15855

sylhet

প্রকাশিত

২২ মে ২০২৬ ২৩:২৬

আপডেট

২২ মে ২০২৬ ২৩:৩৩

সিলেট

সিলেটের ঘোপালে কিশোরী ধ.র্ষণের শিকার, সন্দেহভাজন দুজনকে আ.টক

প্রকাশ: ২২ মে ২০২৬ ২৩:২৬

স্থানীয় জনতার হাতে সন্দেহভাজন আটক দুইজন। ছবি: সংগৃহীত

সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় সন্ধ্যার পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাদের জালালাবাদ থানায় রাখা হয়েছে ।

এ বিষয়ে জালালাবাদ থানার ডিউটি অফিসার কামাল আহমদ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত তথ্য দিতে পারেননি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা বিষয়েও কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।