শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

15875

sylhet

প্রকাশিত

২৩ মে ২০২৬ ২০:১৬

সিলেট

কমলগঞ্জে বজ্রপাতে ৫ নারী চা-শ্রমিক আহত, ১ জন আশঙ্কাজনক

প্রকাশ: ২৩ মে ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে কুরমা চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে এ দুর্ঘটনা ঘটে।

​আহত শ্রমিকেরা হলেন-পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। তাদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​স্থানীয় ও বাগান সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে কুরমা চা-বাগানের সেকশনে কাজ করছিলেন নারী শ্রমিকেরা। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চারজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রুজিনা নাহার নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’