https://www.emjanews.com/

15887

sylhet

প্রকাশিত

২৪ মে ২০২৬ ১৪:০২

সিলেট

সিলেটে হামে আরেক প্রাণহানী

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৪:০২

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ্য উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছেন। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। চিকিৎসকদের মতে, এসব ক্ষেত্রে শিশুদের পুষ্টিহীনতাও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে।