https://www.emjanews.com/

15891

sylhet

প্রকাশিত

২৪ মে ২০২৬ ১৬:০৭

সিলেট

সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৬:০৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযান ও বিশেষ কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত এসব পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন, ছিনতাইকারী ও হকারসহ বিভিন্ন শ্রেণির লোকজনকে আটক করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মোট ১৭৫ জনকে আটক করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ৩০ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক ব্যবসায়ী ৪ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী ১৩৪ জনকে আটক করা হয়। একই সময়ে অভিযানে ৬ বোতল বিদেশি মদ, ৩০ পিস ইয়াবা এবং ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আজ রোববার (২৪ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় পরিচালিত আরেক দফা অভিযানে আরও ৩৪ জনকে আটক করা হয়। এ সময় জালালাবাদ থানার অভিযানে নিয়মিত মামলার ১ জন আসামি, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৭ জন মাদকসেবী এবং ১১ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ জন ছিনতাইকারী এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১ জন হকারকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।