https://www.emjanews.com/

15892

sylhet

প্রকাশিত

২৪ মে ২০২৬ ১৬:১৮

সিলেট

সিলেটে যে কারণে ৮৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলো পুলিশ

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৬:১৮

সিলেটে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় মোট ৮৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩৬টি গাড়ি আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মামলাকৃত ৫১টি গাড়ির মধ্যে প্রাইভেটকার ৪টি, সিএনজি ১৪টি, মোটরসাইকেল ২৯টি এবং অন্যান্য যানবাহন ৪টি রয়েছে।

অন্যদিকে আটক ৩৬টি গাড়ির মধ্যে ট্রাক ১টি, সিএনজি ৬টি, মোটরসাইকেল ২৪টি এবং অন্যান্য যানবাহন ৫টি রয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, আইন অমান্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।