https://www.emjanews.com/

15915

sylhet

প্রকাশিত

২৫ মে ২০২৬ ১৩:৫৪

আপডেট

২৫ মে ২০২৬ ১৪:০৩

সিলেট

এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৩:৫৪

সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

স্বাস্থ্য বিভাগ জানায়, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল-এ চিকিৎসাধীন ছিলেন।

মৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকার রমজান আলীর ছেলে মহসিন (১৪ মাস), সিলেট সদর উপজেলার পীরেরগাঁও এলাকার মাজেদের ছেলে মাজহারুল (৮ মাস) এবং মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার মিলু মিয়ার কন্যাশিশু তানিয়া (৪ মাস)।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে পাঁচ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, বাকিরা সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।