শিরোনাম
সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বি’স্ফো’রণ, নি হ ত ৩ বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক সিলেট থেকে ফের ফ্লাইট যাবে চট্টগ্রাম, কক্সবাজারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হামে আরেক প্রাণহানী

https://www.emjanews.com/

15916

sylhet

প্রকাশিত

২৫ মে ২০২৬ ১৪:০৩

সিলেট

সিলেটে পুলিশের জালে ৭৬ জন

প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৪:০৩

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (২৪ মে) ২৪ ঘণ্টায় ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে ৩২ ঘন্টায় মোট ৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, চোরাচালানকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, বিনা পরোয়ানা, মেট্রো অধ্যাদেশ, সন্দেহজনক ব্যক্তি, চোর ও জুয়াড়ি রয়েছেন।

এ সময় গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য আটক এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।