শিরোনাম
ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বি’স্ফো’রণ, নি হ ত ৩ বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক সিলেট থেকে ফের ফ্লাইট যাবে চট্টগ্রাম, কক্সবাজারে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15917

sylhet

প্রকাশিত

২৫ মে ২০২৬ ১৪:০৭

সিলেট

শ্রদ্ধায় সিলেটে জাতীয় কবিকে স্মরণ করলো নজরুল পরিষদ

প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৪:০৭

ছবি: ইমজা নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে স্মরণ অনুষ্ঠান। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করেই সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন এ আয়োজনে। আয়োজন করে সিলেট নজরুল পরিষদ।

সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানের সূচনা হয় ছন্দনৃত্যালয়ের পরিবেশনায় নৃত্যগীতের মধ্য দিয়ে। জাতীয় কবির গান ও চেতনায় ভরপুর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

পরে কবির প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এর মধ্যে ছিল সিলেট নজরুল পরিষদ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, জাসাস এবং শ্রুতিসহ মোট ১৮টি সংগঠন।

অনুষ্ঠানে কবি নজরুলকে স্মরণ করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম বাবু, শাসসুল বাসিত শেরো এবং নিলাঞ্জন দাশ টুকু।

বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক কাজী নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। তারা জানান, সিলেটে কবির আগমনের শতবর্ষ উদযাপনকে ঘিরে বৃহৎ পরিসরে কর্মসূচি গ্রহণের প্রয়োজন রয়েছে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা জরুরি বলে মত দেন তারা।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে নজরুলচর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।