https://www.emjanews.com/

15944

sylhet

প্রকাশিত

২৬ মে ২০২৬ ১৪:৫০

সিলেট

সিলেটে ধরা পড়লেন ১৩৩ জন: চলছে বিশেষ অভিযান

প্রকাশ: ২৬ মে ২০২৬ ১৪:৫০

সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৩৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) দিনভর এবং মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ট্রাফিক বিভাগও ৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৫ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযান চালিয়ে মোট ১৩৩ জনকে আটক করে। এর মধ্যে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, হকার, মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি, সন্দেহভাজন এবং জুয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

পুলিশ বলছে, আটককৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।