https://www.emjanews.com/

15947

sylhet

প্রকাশিত

২৬ মে ২০২৬ ১৬:৪১

সিলেট

সিলেটে চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৬ মে ২০২৬ ১৬:৪১

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি তিন দিনের সফরে সিলেটে আসছেন। সোমবার (২৫ মে) জারি করা বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৬ মে) থেকে বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত তিনি এ সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ পৌঁছানোর পর রাতেই চামড়া সংরক্ষণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বুধবার (২৭ মে) সকাল থেকে সিলেট সার্কিট হাউসে ধারাবাহিক বৈঠক রয়েছে মন্ত্রীর। এতে জুলাইয়ে আহত যোদ্ধা, কালিঘাট চাউল বাজার সমিতি, ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয়, সিলেট সদর উপজেলার ১২টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং জালালাবাদ ইমাম সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (২৮ মে) সকালে সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন মন্ত্রী। পরে দুপুরে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে একই দিনে ঢাকায় পৌঁছানোর কথা রয়ে