https://www.emjanews.com/

15948

sylhet

প্রকাশিত

২৭ মে ২০২৬ ১৩:২২

আপডেট

২৭ মে ২০২৬ ১৩:২৫

সিলেট

যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা!

প্রকাশ: ২৭ মে ২০২৬ ১৩:২২

ছবি: সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৮২ জনকে গ্রেফতার করা হয়। পরে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত আরও ১৫ জনকে আটক করা হলে সর্বমোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৯৭ জনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি, সন্দেহভাজন ও বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি রয়েছেন।

অভিযানকালে ৩ কেজি গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক আইন অমান্য, কাগজপত্রের ত্রুটি ও বিভিন্ন অনিয়মের কারণে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।