শিরোনাম
প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সিলেটে চামড়া বিক্রি না হলে দুশ্চিন্তা নয়, যে সমাধান দিলেন ডিসি সিলেটে ধরা পড়লেন ১৩৩ জন: চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া

https://www.emjanews.com/

15952

sylhet

প্রকাশিত

২৭ মে ২০২৬ ১৪:১৭

সিলেট

সিলেটে র‌্যাবের জালে ৩ জন: সাথে মিললো যা

প্রকাশ: ২৭ মে ২০২৬ ১৪:১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে ১২১ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত প্রায় ৯টার দিকে জৈন্তাপুর থানার মাস্থিংহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জৈন্তাপুর বাজারের উত্তর পাশে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিতে করে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সিএনজিতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উজুহাত এলাকার মঈন উদ্দীনের ছেলে সবির উদ্দিন (৩৬), একই এলাকার মৃত সিদ্দেক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৩) এবং গোয়াখাই এলাকার মো. ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২৩)।

পুলিশ বলছে, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত সিএনজির সিটের পেছনে রাখা চারটি পলিথিন ব্যাগ থেকে ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।