শিরোনাম
সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সিলেটে চামড়া বিক্রি না হলে দুশ্চিন্তা নয়, যে সমাধান দিলেন ডিসি সিলেটে ধরা পড়লেন ১৩৩ জন: চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

https://www.emjanews.com/

15954

sylhet

প্রকাশিত

২৮ মে ২০২৬ ০৮:২৭

সিলেট

সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি

প্রকাশ: ২৮ মে ২০২৬ ০৮:২৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলার সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও নামাজের আগ মুহূর্তে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয়। এরপরই মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতে অংশ নেন।

নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। এছাড়া দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, শাহপরান রহ. মাজার মসজিদ এবং কালিঘাটস্থ হযরত শাহচট রহ. জামে মসজিদসহ নগরী ও জেলার পাড়া মহল্লার সব মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে ঈদের নামাজ আদায় করা হয়।

নামাজের আগে বয়ানে ইমামগণ পশু কুরবানীর সঠিক নিয়ম, কুরবানীর পর উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে ঈদের নামাজ শেষে নগর ও জেলার পাড়া-মহল্লায় শুরু হয়েছে কুরবানী। সকাল থেকেই পশু কুরবানী দিতে দেখা গেছে। অনেকে নিজ নিজ বাড়িতে এবং অনেকে নির্ধারিত স্থানে কুরবানী সম্পন্ন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগর ও জেলায় মোট ২ হাজার ৭০৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগর এলাকায় ৩৯৬টি জামাত সম্পন্ন হয়। ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।