শিরোনাম
টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15976

national

প্রকাশিত

৩০ মে ২০২৬ ১৯:৫৩

জাতীয়

জুতাপেটার ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে অব্যাহতি

প্রকাশ: ৩০ মে ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মুহূর্তেই আলোচনার কেন্দ্রে নিয়ে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে। ভিডিওতে দেখা যায়, এক নারী প্রশিক্ষণার্থী জুতা পিটা করছেন আলী আজম সাব্বির। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। শেষ পর্যন্ত দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।

অব্যাহতি পাওয়া আলী আজম সাব্বির এনসিপির বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীকে আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশোভন ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।

অভিযোগের জেরে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাকে জুতা দিয়ে আঘাত করেন বলে জানা যায়। এ সময় আলী আজম সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার পরপরই দলীয় শৃঙ্খলার স্বার্থে আলী আজম সাব্বিরকে সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।