শিরোনাম
ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সিলেটে চামড়া বিক্রি না হলে দুশ্চিন্তা নয়, যে সমাধান দিলেন ডিসি সিলেটে ধরা পড়লেন ১৩৩ জন: চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির

https://www.emjanews.com/

15956

sylhet

প্রকাশিত

২৯ মে ২০২৬ ২২:৩৩

সিলেট

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

প্রকাশ: ২৯ মে ২০২৬ ২২:৩৩

ছবি: সংগৃহীত

প্রায় ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগি উদ্ধার শেষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ওয়াগনটি খালি ছিল। সিলেটে তেল খালাস করে সেটি আখাউড়ার দিকে ফিরছিল। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় হাইড্রোলিক টুল ব্যবহার করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ওয়াগনটি আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার করে। এরপর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আটকে পড়া জয়ন্তিকা এক্সপ্রেসও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।