শিরোনাম
টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15977

sylhet

প্রকাশিত

৩০ মে ২০২৬ ২০:০৪

আপডেট

৩০ মে ২০২৬ ২০:১৬

সিলেট

টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ ২০:০৪

ছবি: সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে পড়ে তামিম আহমদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে শ্রীপুর বাজারসংলগ্ন পাঠলাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫ থেকে ৩০ জন পর্যটক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌযান টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। ওই দিন রাতে পর্যটকরা ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক এলাকায় নৌকায় অবস্থান করে রাত্রিযাপন করেন।

শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে পাঠলাই নদী দিয়ে যাওয়ার সময় চলন্ত নৌযান থেকে হঠাৎ নদীতে পড়ে যান তামিম আহমদ। সঙ্গে থাকা অন্য পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাননি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাঠলাই নদীতে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।