শিরোনাম
মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

https://www.emjanews.com/

15974

sylhet

প্রকাশিত

৩০ মে ২০২৬ ১৮:০১

সিলেট

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে দোয়া মাহফিল

প্রকাশ: ৩০ মে ২০২৬ ১৮:০১

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেল ৫টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মছব্বির।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

এর আগে প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পর্যটন শিল্পের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে পর্যটনের অবদান নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন।

এ সময় তিনি ভোলাগঞ্জ-সাদাপাথর এলাকার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।