সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ
প্রকাশ: ৩০ মে ২০২৬ ২৩:৪৪
ছবি: সংগৃহীত
সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার তরুণীর ভিডিও ভাইরালের পর তিনজন আটকে স্থানীয়রা। তবে তাদের আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
জানা যায়, শনিবার (৩০ মে) রাতে তাদের আটক করে গোয়াবাড়ি এলাকায় নিয়ে আসা হয়। এ সময় তাদের অভিভাবকও ছিলেন। এছাড়া বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে আজিজ খান সজীব টুকেরবাজার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য কাউসার আহমদের জিম্মায় তাদের ছেড়ে দেন।
এ বিষয়ে জানতে রাত রাত ১১ টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, পুলিশ তাদের আটকের চেষ্টা করছে। তবে এলাকাবাসী আটক করেছে এমন তথ্য তাদের কাছে নেই।
এর আগে হেনস্তার সময় ওই তরুণী নিজেই তার ফেসবুক পেজে তা লাইভ করেন। আর শিগগিরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (৩০ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী সিলেট গোয়াবাড়ি এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। তিনি এ হেনস্তার হওয়ার ঘটনাতার ফেসবুক ও ইন্সটাগ্রামে লাইভ করেছেন।
ভিডিওতে দেখা যায়, ‘এই নারী পর্যটক চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে।
