https://www.emjanews.com/

16007

sylhet

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৪:৪১

আপডেট

০২ জুন ২০২৬ ১৭:৪৭

সিলেট

মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৪:৪১

ছবি: ইমজা নিউজ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর  ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ফাহিমা হত্যা মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব বিচার হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে; সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।”

বিএনপি সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে জামায়াত আমির বলেন, “এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।