শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16041

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১২:১৩

আপডেট

০৩ জুন ২০২৬ ১২:১৬

সিলেট

সিলেটে নিষিদ্ধ হলো সেই সুইচ গিয়ার চা/কু

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১২:১৩

সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সুইচ গিয়ার চাকুর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০২ জুন) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহসহ সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।