শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16049

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৫:৫৮

সিলেট

সিলেটে হামে মৃ/ত্যুহীন একটি দিন

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৫:৫৮

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৫৯ জন ভর্তি হয়েছেন। এতে করে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। তবে এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম রোগ শনাক্ত হয়নি।

অন্যদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন, আর বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।