শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

19667

sylhet

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৬ ১৩:৫৬

সিলেট

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড় শ বছরের পুরোনো তিন প্রতিমাসহ পূজাসামগ্রী উদ্ধার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ১৩:৫৬

সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড় শ বছরের পুরোনো তিনটি প্রতিমা ও মূল্যবান পূজাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রাম থেকে চুরি হওয়া প্রতিমা ও পূজাসামগ্রী উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাতে শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার ব্যবসায়ী রাজগোবিন্দ চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দির থেকে প্রায় দেড় শ বছরের পুরোনো রাধা-মাধব, রাধা মা ও গণেশ ঠাকুরের তিনটি প্রতিমাসহ সোনা-রুপার মূল্যবান পূজার উপকরণ নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ ও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের হাসননগর এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি প্রতিমা ও পূজাসামগ্রী উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সামগ্রীগুলো সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয় এবং মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মন্দিরের মালিক ব্যবসায়ী রাজগোবিন্দ চক্রবর্তী বলেন, ‘বুধবার ভোররাতে ঘুম থেকে উঠে দেখি, মন্দিরের তালা ভাঙা। পরে দেখতে পাই, দেড় শ বছরের পুরোনো তিনটি প্রতিমাসহ মূল্যবান পূজাসামগ্রী নেই। মন্দিরের সবকিছু এলোমেলো অবস্থায় ছিল। পরে পুলিশকে খবর দিই। পুলিশ কিশোরগঞ্জ থেকে সেগুলো উদ্ধার করে দিয়েছে। এ জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, ‘শহরের হাসননগর এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া বিগ্রহসহ পূজাসামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।’