শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

16054

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৭:২৯

সিলেট

মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরুর মৃ ত্যু

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৭:২৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গরুর মালিকরা হলেন- কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুচাই চা-বাগান সংলগ্ন মাঠে গরুগুলো চরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাঠে থাকা ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত মালিকরা সবাই দরিদ্র পরিবারের সদস্য। তাদের জন্য এটি বড় ধরনের ক্ষতি।’

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।