শিরোনাম
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটে গরমে হাঁসফাঁস: বৃষ্টি নিয়ে সুখবর সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন বাংলাদেশিসহ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের ৫ দেশ হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার শ্রমবাজার ইস্যুতে আলোচনায় মালয়েশিয়া আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, সিলেটে ৭ জন পানি কমছে সুরমা-কুশিয়ারার: তবে বন্যার শঙ্কা এখনো কাটেনি

https://www.emjanews.com/

16208

sylhet

প্রকাশিত

০৮ জুন ২০২৬ ১৬:৪৭

সিলেট

সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ১৬:৪৭

সিলেটে দুই দিনের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (৭ মে) অভিযান চালিয়ে ১৪০ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আজ রোববার (৮ মে) ৮টা পর্যন্ত আরও ৩১ জনকে গ্রেফতারের মাধ্যমে মোট সংখ্যা দাঁড়ায় ১৭১ জনে। বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং গোয়েন্দা বিভাগ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটক হওয়া ব্যক্তিরা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, এবং ভারতীয় বিভিন্ন কসমেটিকস ও ওষুধজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম এবং প্র্যাকটিন সিরাপ রয়েছে। পাশাপাশি একটি স্বর্ণের নাকফুলও উদ্ধার করা হয়।

এছাড়া ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগর এলাকায় ৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং আরও ১০১টি গাড়ি আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৯৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।