শিরোনাম
সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

https://www.emjanews.com/

16217

national

প্রকাশিত

০৮ জুন ২০২৬ ১৯:৪৭

জাতীয়

ভারতে কারাভোগের পর ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট ফেরত এসেছে 

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট ফেরত এনেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৮ জুন) দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানান, গেল বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে, ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৪টি বোটসহ এই ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করেছিল ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে জেলে ও বোটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। আর  সোমবার দুপুরে মোংলা জোনাল কমান্ডারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দুই দেশের বাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই দ্রুত এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ ও সমুদ্রের নিরাপত্তা রক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।