শিরোনাম
সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

https://www.emjanews.com/

16226

sylhet

প্রকাশিত

০৮ জুন ২০২৬ ২২:০৫

সিলেট

সিলেটে পরিত্যক্ত অবস্থায় ৫ সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে পুলিশ

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ২২:০৫

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ধারালো ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কোতোয়ালী থানাধীন ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী শিশু উদ্যান সংলগ্ন একটি পাবলিক টয়লেটের পাশে পানি নিষ্কাশনের ড্রেইনের ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা ৫টি ধারালো ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু উদ্ধার করা হয়। পরে চাকুগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ধারালো অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।