শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16286

sylhet

প্রকাশিত

১১ জুন ২০২৬ ১৩:৩০

আপডেট

১১ জুন ২০২৬ ১৭:৪২

সিলেট

সিলেটজুড়ে ৪ ঘন্টার বিশেষ অভিযানে গ্রে/ফতার দেড়শতাধিক

প্রকাশ: ১১ জুন ২০২৬ ১৩:৩০

সিলেট মহানগরজুড়ে চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৫৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

থানাভিত্তিক তথ্যে দেখা যায়, কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৩৪ জন, জালালাবাদ থানা থেকে ২১ জন, এয়ারপোর্ট থানা থেকে ২৬ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ২৭ জন, মোগলাবাজার থানা থেকে ১৯ জন এবং শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।