শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16289

sylhet

প্রকাশিত

১১ জুন ২০২৬ ১৫:২৩

সিলেট

ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর উপর হা/মলা

প্রকাশ: ১১ জুন ২০২৬ ১৫:২৩

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পরে নিজ বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।

সংগঠনের নেতাকর্মীদের দাবি, সম্প্রতি তার ওপর হামলার চেষ্টার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদন শেষে ফেরার পথে কার্যালয়ের প্রাঙ্গণে একদল যুবক তার পথরোধ করে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এতে আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, গত কয়েকদিন ধরে মাহদী হাসানকে লক্ষ্য করে হামলার চেষ্টা চলছিল। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন করতে গিয়ে কার্যালয় প্রাঙ্গণেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এর আগে বুধবার দুপুরে মাহদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলেছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।