শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16374

sylhet

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ২৩:৫৮

সিলেট

কুলাউড়া সীমান্তে গুলিতে নিহত মুজিবের মরদেহ ফেরত দিল বিএসএফ

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ২৩:৫৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সীমান্তের ভারতীয় অংশে প্রবেশ করলে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। তিনি কুলাউড়ার দত্তগ্রাম এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, ৬-৭ জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে মুজিব ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ বাংলাদেশে ফেরত দেয়।

কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।