শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16456

sylhet

প্রকাশিত

১৭ জুন ২০২৬ ১২:৫৬

সিলেট

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই সভাস্থলে দুর্ঘটনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ১২:৫৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত কর্মসূচির আগে সভাস্থলে অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি দমকা বাতাসে ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্ডেলটি ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত উপকারভোগী ও অতিথিদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা দ্রুত সরে যান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর আগমনের আগেই ক্ষতিগ্রস্ত প্যান্ডেলটি খুলে ফেলা হয় এবং সেখানে পুনরায় চেয়ার বসানোর ব্যবস্থা করা হয়।

এর আগে একই দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটে অবতরণ করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

কর্মসূচি শেষে বিকেলে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করে সেখানে রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিমানবন্দর এলাকা ও সড়কের দুপাশে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।