শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16459

sylhet

প্রকাশিত

১৭ জুন ২০২৬ ১৫:১০

সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ১৫:১০

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে করে বিভাগটিতে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের প্রত্যেকের বয়সই এক বছরের নিচে ছিল বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে একজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে আরও ৫৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, বাকিদের ক্ষেত্রে এখনো সন্দেহভিত্তিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।