https://www.emjanews.com/

16542

sylhet

প্রকাশিত

২১ জুন ২০২৬ ১১:৪০

আপডেট

২১ জুন ২০২৬ ১৫:৩৬

সিলেট

সিলেটে ৩২ ঘন্টায় ৭৮ জন আ/টক

প্রকাশ: ২১ জুন ২০২৬ ১১:৪০

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পরিচালিত টানা ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (২০ জুন) রাত ১২টা থেকে রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে এই তথ্য জানা যায়।

পুলিশ জানায়, শনিবার ২৪ ঘণ্টায় ৪৭ জন এবং রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি মাদকসেবী, মাদক ব্যবসায়ী, হকার ও সন্দেহভাজন ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক বিভাগও পৃথক অভিযান চালিয়ে ১৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৮৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৯টি যানবাহন আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।