শিরোনাম
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার স্টারমারের পদত্যাগ, ব্রিটেনে নতুন নেতৃত্বের অপেক্ষা শাহজালাল (রহ.) মাজারে সারওয়ার আলম: খুলে দেওয়া হলো ডেগের তালা সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

https://www.emjanews.com/

16568

sylhet

প্রকাশিত

২২ জুন ২০২৬ ১৪:১৮

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টায় ৬৬ জন আ/টক

প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৪:১৮

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে গত রোববার (২১ জুন) রাত ১২টা থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৬৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এর মধ্যে রোববারের ২৪ ঘণ্টায় ৩৮ জন এবং সোমবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৯৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩৪টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।