শিরোনাম
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার স্টারমারের পদত্যাগ, ব্রিটেনে নতুন নেতৃত্বের অপেক্ষা শাহজালাল (রহ.) মাজারে সারওয়ার আলম: খুলে দেওয়া হলো ডেগের তালা সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

https://www.emjanews.com/

16585

jobs

প্রকাশিত

২২ জুন ২০২৬ ২১:০৩

চাকুরী

প্রাথমিক শিক্ষকদের পদায়নে নতুন নির্দেশনা

প্রকাশ: ২২ জুন ২০২৬ ২১:০৩

ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসক (ডিসি) কমিটির সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসকের মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা কমিটি লটারির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন নিশ্চিত করবে। পদায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা প্রভাব খাটানোর সুযোগ রোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা আয়োজন করতে হবে। সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থার ফলে শিক্ষক পদায়নে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের তদবির ও প্রভাব বিস্তারের অভিযোগ অনেকাংশে কমে আসবে।