শিরোনাম
একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আশুরার শিক্ষা সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়: প্রধানমন্ত্রী সিলেটের সীমান্তে নিখোঁজের পর পাথরের ফাঁকে মিলল লাশ সিলেট নগরে ৭৬ সহস্রাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সিলেটে যুবক হ ত্যা মাম.লায় বাবা-মেয়ে কারাগারে বিমানবন্দরের কার্গো জট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর সিলেটে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হ ত্যা, গণপি.টুনিতে নিহ.ত অভিযুক্ত যুবক সুরঞ্জিত সেন হ/ত্যাচেষ্টা মা/মলায় মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ সম্পর্কে যা জানা গেল সুরঞ্জিত সেন হ/ত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

https://www.emjanews.com/

16672

national

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ২২:৩৬

জাতীয়

সিলেটের দুই কর্মকর্তাসহ পুলিশের ৬ কর্মকর্তার বদলি

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

সিলেটের দুই পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এছাড়া ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায় পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তর, ঢাকায় সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।